খবর প্রতিদিন প্রতিবেদন ঃ
জামায়াত ক্ষমতায় গেলে দেশের জনগণ পূর্ণাঙ্গ নিরাপত্তায় বসবাস করবে - ব্যারিস্টার আরমান। আজ ২৪ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা -১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) মিরপুরে মোটরসাইকেল শোভাযাত্রা উদ্বোধন কালে একথা বলেন। উদ্বোধনী বক্তব্যে এ আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আরো বলেন ভবিষ্যতে আর করো মানবাধিকার ভুলন্ঠিত হতে দিবোনা, সব ধর্ম বর্ণ ও শ্রেণীর মানুষ মিরপুরে আমরা মিলেমিশে বসবাস করবো। আমার মিরপুরের এলাকাবাসী সহ দেশের মানুষ কে ধন্যবাদ আমাকে ঘুম জীবনের আট বছর থেকে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে আমার মুক্তি তরান্বিত করার জন্য। সামনের দিন গুলো তে এভাবে দেখা ও কথা হবে এবং আপনাদের পাশে আছি ও থাকবো ইনশাআল্লাহ্। শোভা যাত্রায় আরো উপস্থিত ছিলেন মিরপুর ১৪ আসনের পরিচালক মনিরুল ইসলাম মৃধা, সদস্য সচিব এ্যাডভোকেট আলাউদ্দীন সোহেল সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।