জামায়াতে ইসলামী সম্পদের সুষম বন্টনের মাধ্যমেই দেশ ও মানুষের সমস্যার সমাধান করবে - কল্যাণপুর নতুন বাজার বস্তিতে ব্যারিষ্টার আরমান :
খবর প্রতিদিন প্রতিবেদন ঃ
রাজধানীর কল্যানপুর নতুন বাজার বস্তিতে মেডিকাল ক্যাম্পের উদ্ভোধনে এ কথা বলেন বারিস্টার আরমান ।
আজ ৭ নভেম্বর, শুক্রবার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা -১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিষ্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেছেন - দীর্ঘ ৮ টি বছর আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আয়না ঘরে বন্দী ছিলাম, দুনিয়ার আলো বাতাসের দেখা পায়নি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ৩৬ জুলাই (৫ আগষ্ট) ছাত্র - জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত বাতাসে ফিরে এসেছি। মণে হচ্ছে আল্লাহ জনগণের সেবা করার জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছে। ইনশাআল্লাহ আপনারা আমাকে নির্বাচিত করলে ও জামায়াতে ইসলামী সরকার গঠন করলে আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করে দিতে কুন্ঠাবোধ করবো না।
এই মিরপুরে আমার জন্ম, শৈশব ও বেড়ে ওঠা, লন্ডনে থাকতেই আমি জন্ম ভূমির টান অনুভব করি, তাই মৃত্যু টা ও যেন আপনাদের সাথে থেকে হয় সেই দোয়া চাই। তিনি আজ সকালে কল্যাণপুর নতুন বাজার বস্তিতে মেডিকেল ক্যাম্প উদ্বোধন কালে উপরিউক্ত কথা বলেন।
মিরপুর দক্ষিণ থানা আমীর ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরার সদস্য এ্যাডভোকেট আলাউদ্দীন সোহেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ -৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন আসন পরিচালক ও মিরপুর উত্তর থানা আমীর মনিরুল ইসলাম মৃধা, থানা সেক্রেটারী রাকিবুল ইসলাম, থানা দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, প্রশিক্ষণ ও যুব সম্পাদক আমীর হোসেন বাবলু, মৌলানা তোফাজ্জল হোসেন,শাহাবুল আলম, তরিকুল ইসলাম, ইন্জিনিয়ার সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ।
তিনি আজ সকালে ১১ নং ওয়ার্ডস্থ বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও আলেমদের সাথে মুহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসায় এক মতবিনিময় সভায় ও মিলিত হন ।
মুহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসায় খতিব,ইমাম ও আলেমদের সাথে মতবিনিময় করছেন ব্যারিস্টার আরমান।