খবর প্রতিদিন প্রতিবেদন ঃগণ মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতা - মাওলানা মাহফুজুর রহমান, সবদিকে দাঁড়িপাল্লার জয়ধ্বনি শুনা যাচ্ছে : ২১ নভেম্বর, শুক্রবার : : আজ সকালে ঢাকা ১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এর সমর্থনে মিরপুর সনি সিনেমা হলের মোড়ে এক গণ মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান এ কথা বলেন। তিনি আরো বলেন আজ সব দিকে দাঁড়িপাল্লার জোয়ার শুরু হয়েছে, ঢাকা ১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ব্যারিস্টার আরমান কে মনোনয়ন দিয়েছে, একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে দেশে ও দেশের বাহিরে তার সুনাম রয়েছে, আশা করি ঢাকা-১৪ আসনের সচেতন ভোটাররা এরকম একজন যোগ্য প্রার্থী কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অতীতে যারা এখানে এমপি হয়েছিলো তারা তিন তিন বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো, আমরা আর কোন দুর্নীতিতে চ্যাম্পিয়ন , চাঁদাবাজ, দুশ্চরিত্রের অধিকারী কোন লোককে আমাদের শাসন ক্ষমতা দিতে চায় না, আমরা এবার