ষ্টাফ রিপোর্টার : আজ রবিবার মধ্যাহ্নে ২ আগষ্ট সুপ্রিম কোর্ট ল' রিপোর্টার্স ফোরামের অফিসে আয়োজিত সংবাদ সন্মেলনে গাজীপুর হাজী হোসেন পাইকারী মার্কেট (পশ্চিম দিকের) এর ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবুল কালাম আজাদ এ আকুতি জানান। মার্কেটের সভাপতির অভিযোগ পার্শ্ববর্তী হোসেন আলী মার্কেট (পূর্ব দিকের) এর মালিক ডাঃ মোশাররেফা মোহাম্মদ (রীম) তাঁর স্বামী এক যুগ্ম জেলা ও দায়েরা জর্জ(পূর্বে ঢাকায় ও বর্তমানে লালমনিরহাটে কর্মরত) এর অবৈধ প্রভাব খাটিয়ে আমাদের মার্কেট টি দখল করার উদ্যেশ্যই যত হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি বলেন - বৈধ কাগজপত্র ও চুক্তির ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছি। আমেরিকান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আমাদের মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মজিবর কে অবিরত মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে ও ভূয়া মামলা দিয়ে ২৭ মাস কারারুদ্ধ করে রাখেন। ঘটনার এখানেই শেষ নয়, মার্কেট মালিক সহ দোকানদারদের বিরুদ্ধে ও যথারীতি মিথ্যা মামলা দেওয়া শুরু করেন। এখানে উল্লেখ্য চট্টগ্রামের মানব পাচার মামলা নং ১৪/২০১৯ , গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্ট ১৮৭/২০১৮, ব্রাহ্মনবাড়িয়া জেলা মামলা নং ৩৪/২০১৯ এরকম ডজেন খানেক মামলা দায়ের করেন। যেখানে শিশু পাচার, মানবপাচার এমনকি ধর্ষণের ভূয়া মামলা ও রয়েছে। যার কারণে আমাদের ষাটোর্ধ্ব বয়সে এসে ও আমরা সামাজিক ভাবে ও হেয় প্রতিপন্ন হচ্ছি। আইনী পদক্ষেপ হিসেবে আমরা ১৩/৭/২৬ তারিখ আইন সচিব, ২২/৭/২৬ তারিখ রেজিস্ট্রার সুপ্রিম কোর্ট, ১৩/৭/২০২৬ মাননীয় আইনমন্ত্রী ও একই তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ জানানো হয়েছে। আজকে আমরা এ সংবাদ সন্মেলনের মাধ্যমে সরকারের নিকট মিনতি জানাচ্ছি আইনের রক্ষক'রা যেন ভক্ষকে পরিণত না হন, একজন আইনের লোক কিভাবে মার্কেটে শ্বশরীলে এসে দখল করতে চাওয়া লোকের পক্ষে হুমকি দিয়ে যান(ভিডিও ও স্ক্রিন শর্ট সংরক্ষিত আছে)। যুগ্ন জেলা জর্জের এহেন কর্মকাণ্ডে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থাহীনতা তৈরী হচ্ছে। আমরা আশু আমাদের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে হয়রানি মুক্ত করার জন্য নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সহায়তা কামনা করছি। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন: সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সহ সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক নাছির খানসহ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।