মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

Headline :
উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক

উত্তরায় ১০ লাখ টাকা চাঁদা দাবী,হামলায় ২জন আহত

রিপোর্টার নাম ঃ / ৪৯১ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

315

উত্তরা ঢাকা: রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের আহালিয়া মাঠ সংলগ্ন একটি অটোরিকশা গ্যারেজের মালিকের কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে একটি সন্ত্রাসী চক্র। চাঁদা না দেওয়ায় নির্জর (৩৮) নামক জনৈক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ধারালো অস্ত্র, চাপাতি ও লাঠিসোটা নিয়ে গ্যারেজে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে গ্যারেজ মালিক মিজানের ছেলে মাহাদীকে মারধর করে, পরে ম্যানেজার রাশেদকে আঘাত করে মারাত্মকভাবে জখম করে। হামলার সময় গ্যারেজ ভাঙচুর করা হয় এবং মালিকের মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত করা হয়। ঘটনার পর মোটরসাইকেলটি আটকে রাখা হলেও পরে পুলিশের হস্তক্ষেপে সেটি ফেরত দেওয়া হয়।

আহত ম্যানেজার রাশেদ বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। গ্যারেজ মালিক উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ গ্রহণে পুলিশ অনীহা প্রকাশ করে বলে জানা গেছে।

ভুক্তভোগী মালিক প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি