বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের ভবিষ্যতের জন্য পিআর ভিত্তিক নির্বাচন জরুরি: চরমোনাই পীর

রিপোর্টার নাম ঃ / ২২৩ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

155

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা তাদের জীবন উৎসর্গ করেছে একটি সুন্দর ও স্বচ্ছ দেশ গড়ার জন্য। তিনি বলেন, প্রচলিত নির্বাচন ব্যবস্থা কালো টাকা, পেশিশক্তি ও ভোট জালিয়াতির সুযোগ দেয়, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয়। তাই দেশের বাঁচার জন্য পিআর (ভোটের অনুপাত) পদ্ধতিতে নির্বাচন দেওয়া জরুরি।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে চরমোনাই পীর এসব কথা বলেন। সমাবেশে শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার, পিআর ভিত্তিক নির্বাচন, জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনিভিত্তি, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, জুলাই গণহত্যার বিচার এবং চাঁদাবাজি বন্ধসহ সাত দফা ঘোষণাপত্র পাঠ করা হয়।

ছাত্র আন্দোলনের সভাপতি ইউসুফ আহমদ মানসুরের সভাপতিত্বে চরমোনাই পীর বলেন, “অন্তর্বর্তী সরকার গণভোটের মাধ্যমে জনগণের পিআর চাওয়ার ইচ্ছা জানতে পারে। নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।”

ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, মৌলবাদ নিয়ে তার বক্তব্য এবং তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে মূলত কোনো পার্থক্য নেই। তিনি মন্তব্য করেন, যারা আজ মৌলবাদকে সমালোচনা করেন, তারা একসময় ডানপন্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি