বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

াজনীতি করার মূল উদ্যেশ্য হলো জনসেবা করা খাল পরিস্কার কর্মসূচিতে-এসএম জাহাঙ্গীর

রিপোর্টার নাম ঃ / ১৫১ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

121

খবর প্রতিদিন প্রতিবেদনঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাল ও ডোবা পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজধানীর কাওলার নামাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো জনসেবা করা, জনদুর্ভোগ সৃষ্টি করা নয়। সেই বিবেচনা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালীর পরিবর্তে পরিচ্ছন্নতার কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা সেই অনুযায়ী ঢাকা-১৮ আসনের প্রতিটি এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করছি।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জনাব জুলহাস পারভেজ মোল্লা, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি জনাব শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক জনাব মনির হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক জনাব জালাল আহমেদ ও জনাব জুলহাস ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমির হামজা, সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বাদল, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক এহসানুল হক চৌধুরী, বিমানবন্দর থানা শ্রমিকদলের আহবায়ক এস এম রুনু মোল্লা, দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক সদস্য আলম মেম্বার, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক সদস্য কাজী ইকবাল ও আব্দুল করিম, বিএনপি নেতা হাজী আমির হোসেন, সমবায় দল বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক শহিদুল আলম বাবুল, জাসাস নেতা শফিকুল ইসলাম ও রাজু আহমেদ, যুবদল নেতা সোহানুর রহমান সোহাগ ও এস এম রহিম।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি