বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজানের সময় কনসার্ট থামালেন সনু নিগম

রিপোর্টার নাম ঃ / ১৪৪ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

123

কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত কনসার্টে মানবিক ও শ্রদ্ধাশীল আচরণের জন্য প্রশংসিত হয়েছেন জনপ্রিয় বলিউড গায়ক সনু নিগম। আজানের সময় তিনি স্বেচ্ছায় গান থামিয়ে দেন এবং উপস্থিত দর্শকদের কাছে সামান্য সময় চান।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শ্রীনগরের ডাল লেকের পাশে এসকে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত কনসার্টে গান গাইছিলেন সনু নিগম। হঠাৎ আজানের ধ্বনি শোনা গেলে তিনি মাইক্রোফোনে বলেন,

‘আমাকে দুই মিনিট সময় দিন, এখানে এখনই আজান শুরু হতে যাচ্ছে।’

তার এই কথায় দর্শকরা হাততালি ও উচ্ছ্বাসে সাড়া দেন। আজান শেষ হওয়ার পর সনু আবার মঞ্চে ফিরে এসে অনুষ্ঠান চালিয়ে যান। দর্শকরা তার এই আচরণকে ‘অত্যন্ত শ্রদ্ধাশীল ও সংবেদনশীল পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে সনু নিগম আজান সম্প্রচার নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন। সে সময় তিনি একাধিক টুইটে (বর্তমানে এক্স) লাউডস্পিকারে আজান প্রচারের সমালোচনা করে লিখেছিলেন,

‘ভারতে এই জোরপূর্বক ধর্মীয়তা কবে শেষ হবে? তিনি আরও বলেন, “এটা শুধু গুন্ডাগিরি।’

তবে এবার সম্পূর্ণ ভিন্ন মনোভাবে আজানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে নতুন করে উপস্থাপন করলেন।

আজানের সময় কনসার্ট থামিয়ে শ্রদ্ধা প্রদর্শনের সনু নিগমের এই আচরণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, অতীতের বিতর্ক পেরিয়ে এই গায়ক এখন পারস্পরিক সম্মান ও সহনশীলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি