বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

ডেস্ক রিপোর্ট / ১৫৬ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

147

বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও রাজনৈতিক মঞ্চে। এবার তিনি ঢাকার ১৭ নং আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আগের মতো এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, তবে কিছু দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

 

এই আসনের সবচেয়ে আলোচিত ও শক্ত প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে লড়বেন। এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরো বেশ কয়টি দলেরও প্রার্থী রয়েছেন। তাদের সঙ্গে হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হবেন বলেই জানা গেছে। তবে অনেক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি।

হিরো আলম বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়, এটা একটি প্রতিবাদের মাধ্যমও। দেশে এখন একটি সুষ্ঠু নির্বাচন হোক, এটাই সবার প্রত্যাশা। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। মানুষ আসুক, ভোট দিন, উৎসব করুন।

তিনি আরো বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব। নইলে স্বতন্ত্র প্রার্থী হব।

নিজেকে নিম্নবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি দাবি করে হিরো আলম যোগ করেছেন, আমি সংসদে যেতে চাই গরিব, অবহেলিত ও পরিশ্রমী মানুষের জন্য। তারা দেশের আসল শক্তি। কিন্তু তারা রাষ্ট্রের সেবা পেতে গিয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত। তাদের জন্য আমি কাজ করতে চাই, মাঠে থাকতে চাই।

ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর আগেও হিরো আলম এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি