বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূমিকম্পে হতাহতদের প্রতি তারেক রহমানের শোক প্রকাশ

ডেস্ক নিউজ / ১৩৭ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

136

দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়া ও নানা দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি ও সহানুভূতি জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৬ জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, আমি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন। সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসঙ্কুল দুর্যোগ মোকাবেলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে।আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তারেক রহমান বলেন, বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি