বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ঢাকা-১৪ আসনে দাঁড়িপাল্লা’র সমর্থনে মিরপুর ১১ নং ওয়ার্ডের গণমিছিল অনুষ্ঠিত :
মোহাম্মদ ইউনুচ : আজ ২৮ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-১৪ আসনের ১১ নং ওয়ার্ডের দোতলা মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে দক্ষিণ পাইকপাড়া মহল্লার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে দক্ষিণ পাইকপাড়া নির্বাচনী অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিরপুর দক্ষিণ থানার অর্থ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় উক্ত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মজলিসে শূরার সদস্য ও মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারী রাকিবুল ইসলাম। থানা অফিস সম্পাদক রবিউল ইসলাম, থানা কর্মপরিষদের আমীর হোসেন বাবলু, শাহাবুল আলম, সাদা বিন জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিরপুর দক্ষিণ থানা সেক্রেটারী বলেন, ন্যায় ও ইনসাফের প্রতীক, উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লা। জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এর বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকাবো, আজ ঢাকাসহ সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার শুরু হয়েছে তা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।