বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৮ আসনে জামায়াতের পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম ঃ / ১৭৫ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

203

ঢাকা-১৮ আসনে জামায়াতের পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত
খবর প্রতিদিনঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আশরাফুল হকের নির্বাচন পরিচালনা বিষয়ে পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, স্থানীয় অডিটোরিয়ামে আয়োজিত এই মিটিংয়ে ভোট কেন্দ্রের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

কর্মশালা পরিচালনা করেন উত্তরা পশ্চিম থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফিরোজ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য এবং উত্তরা পশ্চিম থানা আমির মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচনী আসন কোঅর্ডিনেটর সাবেক মহানগরী উত্তর ছাত্র শিবির সভাপতি তারেক হাসান, থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য থানা অফিস সম্পাদক জি. এম.আসলাম, শহিদুল ইসলাম, মাইনুল ইসলাম স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও পোলিং এজেন্ট বৃন্দ ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সফলতা অর্জনের জন্য প্রতিটি বুথের আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, ভোটারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি। পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও কার্যকর করতে কেন্দ্রভিত্তিক কার্যক্রম আরও সক্রিয় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মিটিং শেষে নেতৃবৃন্দ সংগঠনের প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি