বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাদির ওপর হামলায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

ডেস্ক নিউজ / ২২৯ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

281

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। সংগঠনটি অন্তর্বর্তী সরকারের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। একই সঙ্গে শনিবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে প্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার রাত ১১টায় এভারকেয়ার হাসপাতালে হাদির চিকিৎসার বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে এই ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত ও বিচারের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে। হাদির স্বাস্থ্য শঙ্কাজনক থাকা অবস্থায় প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার রাত ১০টায় হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা—সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও ফাওজুল কবির খান। এছাড়া জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা–কর্মীরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় তাঁর ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি