বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা ১৮ আসনে একাধিক গার্লস স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে : রাজিয়া সুলতানা

ডেস্ক নিউজ / ১৩০ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

162

ঢাকা ১৮ আসনে নারী শিক্ষায় অগ্রগতি বাড়ানোর জন্য একাধিক স্থানে গার্লস স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। মাদ্রাসাগুলোতে ইংরেজি ভার্সন চালু করার প্রতি গুরুত্ব দেয়া হবে।

এছাড়াও নারীদের জন্য বিভিন্ন প্রকার স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যার ফলে তাদের যোগ্যতা অনুযায়ী নারীরা সঠিক কর্মে নিবেদিত হতে পারেন।

সেই সাথে নারীদের নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করা হবে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী রয়েছে। যেহেতু দেশের জনসংখ্যার অর্ধেক নারী তাই তাদের পিছনে ঠেলে দিয়ে দেশ এগিয়ে যাওয়া সম্ভব নয়।

আজ রোববার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১, ১৩, ১৪ নং সেক্টরে ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সহধর্মিণী রাজিয়া সুলতানা তার স্বামীর পক্ষে গণসংযোগে এসে পথসভায় এসব কথা বলেন।

মিসেস এস এম জাহাঙ্গীরের গণসংযোগ ও পথসভায় উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশিরের সভাপতিত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম, আওলাদ হোসেন, আলফাজ উদ্দিন, মোস্তফা সরকার, মাসুম বিল্লাহ, মীর হোসেন মূসা, মহিলা দলের শোহেলী পারভীন শিখা, আফসানা রহমান, আনুশা আনু, ফারজানা কাকন, জাকেরা জেসমিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি