বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৮ আসনে সৌহার্দ্যের রাজনীতি: এনসিপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময়ে এস এম জাহাঙ্গীর

ডেস্ক নিউজ / ১১৭ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

168

রাজনীতির সৌন্দর্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে ঢাকা-১৮ আসনে। গণসংযোগকালে এনসিপির প্রার্থীকে দেখে নিজেই এগিয়ে গেলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা-১৮ আসনে গণসংযোগ চলাকালে একদিকে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং বিপরীত পাশে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। রাস্তার দুই পাশে চলমান এই কর্মসূচির এক পর্যায়ে বিপরীত পাশের গণসংযোগ চোখে পড়লে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে এনসিপির প্রার্থীর দিকে এগিয়ে যান এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয়। পরে তারা দু’জনই হাত উঁচু করে সাধারণ মানুষের উদ্দেশে অভিবাদন জানান। এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উভয় দলের নেতাকর্মী ও সমর্থকরা।

চিরচেনা প্রতিহিংসা ও বৈরিতার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির এমন প্রকাশ এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি ও এনসিপি—দুই দলের প্রার্থী ও সমর্থকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি