বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শপথ নিতে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা

ডেস্ক নিউজ / ১২৯ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

168

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

 

এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে অংশ নিতে সকাল ৯টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন।

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতারা পুনরায় বিজয়ী বেশে সংসদ ভবনের আঙিনায় পা রাখছেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। এবারের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই সংসদ ভবনের প্রধান প্রবেশদ্বারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শপথে অংশ নিতে আসা এমপিদের গাড়িগুলো সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করছে এবং নিরাপত্তার স্বার্থে প্রত্যেক সদস্যের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি যাচাই করা হচ্ছে।mp3

রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যার ফলে দলটি দীর্ঘ দুই দশক পর একক শক্তিতে সরকার গঠন করতে যাচ্ছে।

সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় আজ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

দীর্ঘ বিরতির পর সংসদের মিছিলে শামিল হওয়া বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এক ধরণের বিশেষ আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এর আগে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েও কারচুপির অভিযোগে প্রত্যাখান করা দলটি এবার বিপুল জনসমর্থন নিয়ে সংসদে ফিরছে। এই শপথের মধ্য দিয়েই সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের আইনপ্রণেতার দায়িত্বভার গ্রহণ করবেন।mp2

আজকের এই শপথ অনুষ্ঠানের পরই দুপুরে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে এবং বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে তারা একই সঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন বলে জুলাই সনদে উল্লেখ রয়েছে। প্রবীণ ও তরুণদের সমন্বয়ে গঠিত এই নতুন সংসদ দেশের শাসনতান্ত্রিক সংস্কার ও উন্নয়নে কতটুকু ভূমিকা রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি