বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লুটপাট বাহিনীরা খাওয়ার জন্য ‘এতবড় বোঝা’র ব্যবস্থা করেছেন

ডেস্ক নিউজ / ৯৪ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

150

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ব্যবহৃত সাউন্ড সিস্টেম ও হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শাহজাহান চৌধুরী। তিনি হেডফোনের আকার নিয়ে ব্যঙ্গ করে বলেন, ‘এখন এতবড় বোঝা.. এটা মনে হয়; একটা বাজেট করেছিল, আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছেন।’

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে অনির্ধারিত (পয়েন্ট অব অর্ডার) আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ–এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমরাতো আরও দুইবার সংসদে এসেছি, আপনিও এসেছেন। কিন্তু এত বড় একটা (হেডফোন দেখিয়ে) বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এটা ছাড়া যাতে করে একটা সাউন্ড হয়। ১৯৯১ সালের সংসদে এটা ছাড়াই সংসদ চালিয়েছি। ২০০১ সালেও চার দলীয় সরকারের সময়েও হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হেডফোনের জন্য মনে হয় একটা বাজেট করেছিল, আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থা করেছেন। সাউন্ড সিস্টেমটা সুন্দর করার জন্য একটি সাধারণ হেডফোন দিলে আমরা শুনতে পাব। কিন্তু এতবড় বোঝার দরকার নেই। হেডফোন ছাড়াও সংসদের সাউন্ড সিস্টেমটা আধুনিকায়ন করলে খুশি হব।’

সংসদে সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা নতুন নয়। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনও এ বিষয়ে সমস্যা দেখা দেয়। বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হলে মাইক ও সাউন্ড সিস্টেমে বিভ্রাট হয়। তখন স্পিকার কিছু সময় হ্যান্ডমাইকের মাধ্যমে অধিবেশন পরিচালনা করেন এবং পরে প্রায় ২০ মিনিটের জন্য বৈঠক মুলতবি ঘোষণা করেন।

বিরতির পর অধিবেশন শুরু হলেও সংসদ কক্ষের সব মাইক তখনও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ সময় কয়েকজন সংসদ সদস্য বিষয়টি স্পিকারের নজরে আনেন।

এর আগে একই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন জামায়াতের আরেক সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, নতুন হেডফোনের মান অত্যন্ত খারাপ এবং ব্যবহার করতে গিয়ে তার কান ও মাথায় ব্যথা অনুভূত হয়েছে। তিনি সাউন্ড কোয়ালিটিকেও নিম্নমানের বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি