বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে: নূরুল ইসলাম বুলবুল

ডেস্ক নিউজ / ১২২ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

178

সরকার গণভোটের রায় উপেক্ষা করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পল্টন-শাহবাগ-রমনা জোনের অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করতে হবে এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে। আসলে বিএনপি উপলব্ধি করছে না যে তারা কীভাবে নিজেদের কোমর পর্যন্ত এখন গর্তের মধ্যে ঢুকিয়েছে।

এ বিষয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমালোচনা করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত দলটির জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। সংবিধান সংস্কার পরিষদের নির্ধারিত সময়সীমার মধ্যে উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।

বক্তব্যে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতাকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বর্গা দেওয়া হয়েছিল। আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এদেশের ছাত্র-জনতা। জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও যদি আমাদের স্বাধীনতাকে ভিনদেশিদের হাতে তুলে দেওয়া হয়, তবে এর খেসারত বিএনপিকেই দিতে হবে।

তিনি বলেন, আন্দোলনের মুখে বিএনপি বাধ্য হবে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা যায় সেই পথ খুঁজে নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি