বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংসদে বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

ডেস্ক নিউজ / ১১৩ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

154

জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে, একদলীয় বাকশাল আর গণতন্ত্রের মধ্যে এটাই পার্থক্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। 

 

রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে মঈন খান সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি শিক্ষার্থীদের ২৭তম ব্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, ‘সংসদে ডিবেট হবে। পৃথিবীর সব লোক তো একই ভাষায় কথা বলবে না বা একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশাল আর গণতন্ত্রের মধ্যে এটাই পার্থক্য। জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। তবে আমরা চাই, সংসদে যেন বাস্তবধর্মী কথা হয়, যুক্তিতর্কের কথা হয়। আবেগ দিয়ে কথা হলে সেটি সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে না।’

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ এস এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অতিথি ও কর্মকর্তারা বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও মেডিকেল কলেজের পরিচালক কর্নেল সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী। বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান। অতিথিরা পরে ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে ৫৫ শিক্ষার্থী রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি