বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
মোহাম্মদ ইউনুচ: সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন যায়গায় ধর্ষণ, খুন সহ আইন শৃঙ্খলার অবনতি হওয়ায়,দেশের আইনশৃঙ্খলার অবনতি কে শক্ত হাতে মোকাবেলা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান ঢাকা ১৪ আসনের জন নন্দিত এমপি ব্যারিস্টার আরমান, মিরপুর ১১ নং ওয়ার্ডের শাহ সাহেব নগর (বিহারীপাড়া মসজিদে) জুম্মার নামাজ পূর্ব বক্তব্যে একথা বলেন,। এসময় তিনি আরো বলেন, ছোট্ট রামিশাসহ সারা দেশের আইনশৃঙ্খলার অবনতি কে শক্ত হাতে মোকাবেলা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। এছাড়াও আগামী ৩ মাসের মধ্যে ছাপাখানা মোড় থেকে আনসার ক্যাম্পের সড়কের সংস্কার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ও মসজিদ কমিটির সেক্রেটারী আজিজুর রহমান, শাহ সাহেব নগর সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারী সর্বজনাব রওশন মাষ্টারের স্থানীয় সমস্যাগুলোর সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। উপস্থিত ছিলেন মিরপুর দক্ষিণ থানা আমীর ও মহানগরী মজলিশে শুরার সদস্য এ্যাড. আলাউদ্দীন, মহানগরী মজলিশে শুরা সদস্য ও থানা সেক্রেটারী রাকিবুল ইসলাম, থানার অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, স্থানীয় কাউন্সিল প্রার্থী কামরুল আহসান মুরাদ ও স্থানীয় মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও আজকে কল্যাণপুর হাউজিং সমিতির সাথে মতবিনিময়, কল্যাণপুর নতুন বাজার বস্তি পরিদর্শন ও ডি- টাইপ কোয়াটার মসজিদে মাগরিবের নামাজ আদায় সহ উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সমাপ্তির কথা রয়েছে।