বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

ডেস্ক নিউজ / ৯০ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

142

দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম, দমন-পীড়ন ও বঞ্চনার কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা অস্থিরতা থাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি গণতান্ত্রিক শক্তিগুলোকে সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

 

রোববার (৫ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

বিএনপির তিন প্রবীণ নেতা—মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, গত ১৮ বছরে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নানা ধরনের নির্যাতন, হয়রানি ও বঞ্চনার শিকার হয়েছেন। অনেক যোগ্য ব্যক্তি চাকরির সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন। এ কারণে তাদের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হওয়া স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ সরকার নির্যাতিতদের প্রতি সহানুভূতিশীল।

তিনি বলেন, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। একইভাবে ১৮ বছরের আন্দোলন এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় তারেক রহমান জনগণের আস্থা অর্জন করেছেন। তার দাবি, গণ-অভ্যুত্থানের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে জনগণ বিএনপিকে গ্রহণ করেছে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুদু বলেন, একটি মহল বিভিন্ন স্থানের ছোট ছোট ঘটনাকে বড় আকার দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি