বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উত্তরা পূর্ব থানার উদ্যোগে ১৯শে জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিশাল মিছিল

রিপোর্টার নাম ঃ / ২৯১ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

141

উত্তরা পূর্ব থানার উদ্যোগে ১৯শে জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিশাল মিছিল

ইব্রাহিম হাসান হাসনাইন, উত্তরা।

আগামী ১৯শে জুলাই শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে উত্তরা পূর্ব থানা আজ দুপুর ২টায় একটি বিশাল মিছিলের আয়োজন করেছে।

মিছিলটি উত্তরা (বিডিআর মার্কেট) কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে রাজউক কলেজের সামনে দিয়ে রাজলক্ষ্মী এলাকায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলের সময় ও স্থান নিয়ে উত্তরা পূর্ব থানার পক্ষ থেকে সংশ্লিষ্টরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

মিছিলে ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় সূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব জোনের পরিচালক জামাল উদ্দীন, উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পূর্ব থানা আমির জামাতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হাসান রুবেল,উত্তরা পূর্ব থানার তথ্য সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জামাত ও ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্থানীয় নেতারা উল্লেখ করেন, আগামী ১৯শে জুলাইয়ের জাতীয় সমাবেশ দেশের জন্য একটি ঐতিহাসিক ও শক্তিশালী রাজনৈতিক আয়োজন হবে এবং এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। সফল সমাবেশের জন্য সকল এলাকার মানুষের সহযোগিতা কামনা করা হয়।

উত্তরা পূর্ব থানা ও জামায়াতে ইসলামীর নেতারা আগামী কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি