বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করতে প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুুত আছি…এস এম জাহাঙ্গীর

রিপোর্টার নাম ঃ / ২২৬ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

136

খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করতে প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুুত আছি…এস এম জাহাঙ্গীর

খবর প্রতিদিন সংবাদ: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিবেন, গণতান্ত্রিকভাবে সেই নির্দেশনা পালনে যদি জীবন দিতেও হয়, তবুও জীবন দিয়ে তা পালন করব।
সোমবার বিকেলে ঢাকা-১৮ আসনের উত্তরখান এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের সংস্কার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অথচ বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই এই সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, তখন কেউ কথা বলেনি। ৩১ দফা প্রস্তাবে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা আছে। দেশের কল্যাণের জন্য বিএনপির অবদান অস্বীকার করার উপায় নেই। তারেক রহমান দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে ৫ আগস্ট আমাদের বিজয় এনে দিয়েছেন।”
আওয়ামী লীগ সরকারের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত জুলাই আন্দোলনের সময় আমাকে গ্রেফতার করে ডিবি অফিসে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। মিডিয়াতে প্রচার করা হয় উত্তরার একজন সন্ত্রাসীকে ধরা হয়েছে। আমি যদি দলের জন্য সন্ত্রাসী হই, তবে সেই পরিচয়কেই আলিঙ্গন করব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না।”
লিফলেট বিতরণ কর্মসূচিটি শুরু হয় উত্তরখান মাজার এলাকা থেকে এবং পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেটে পথচারীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, নুরুজ্জামান, নজরুল ইসলাম, নাফিজুল ইসলাম এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি