বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর বিক্ষোভ শুরুর দুই ঘণ্টা আগেই বন্ধ সড়ক

ডেস্ক রিপোর্ট / ১৪০ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

127

জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকা থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে।

কিন্তু মিছিল শুরুর দুই ঘণ্টা আগেই অর্থাৎ দুপুর ৩টার দিকেই বন্ধ করে দেওয়া হয়েছে এই সড়ক। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে রাজধানীজুড়ে।

এদিন বিকাল সাড়ে তিনটায় পল্টন সড়কে দেখা যায়, নাইটিঙ্গেল মোড়ে বেরিকেড দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কাকড়াইলের দিক থেকে গাড়িগুলো নয়াপল্টন হয়ে যাচ্ছে। বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে প্রস্তুত করা হচ্ছে অস্থায়ী মঞ্চ।

জামায়াতের ইসলামীর বিক্ষোভের জন্য অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। ছবি- ঢাকা মেইল
এর আগে সোমবার (১১ আগস্ট) বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী। প্রথমে ১২ আগস্ট তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ১৩ আগস্ট নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং ওই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে এই কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগর জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি