বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ

ডেস্ক রিপোর্ট / ১৪৮ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

125

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে । এর দু’টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। আর ব্যাংকের কাছে আরেকটি চাবি আছে। আজ সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে। এছাড়া শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তাঁর বোন শেখ রেহেনার যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, সাবেক এই প্রধানমন্ত্রীর অর্থসম্পদের বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংককে চিঠি দেয়া হয়। সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয়।

পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক। সেই সূত্র ধরেই পূবালী ব্যাংকে লকারের তথ্য জানা যায়। অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় আজ সকালে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের লকারে গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল ও অলংকার থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি