বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না: হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট / ১৩৮ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

130

চলতি বছর জাঁকজমকভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। তবে সাত মাসের মধ্যেই দলটির শীর্ষ নেতারা আর এককভাবে রাজনীতি না করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এ লক্ষ্যে এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় দলটির নাম পরিবর্তন হবে কি না তানিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয় খোলাসা করলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয় খোলাসা করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে।

তিনি আরও লেখেন, ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন নেতা। এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে। আবার দুই দল মিলে একটিতেও রূপান্তর হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয়কে সামনে রেখেই চলছে আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি