বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিহতের পর আহত কর্মীরও মৃত্যু

রিপোর্টার নাম ঃ / ১৫২ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

146

চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ছাত্রদলের দুই নেতাকর্মীর মৃত্যু হয়েছে। 

 

সর্বশেষ বুধবার (১৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রদল কর্মী মো. তামিম বিল্লার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার একই ঘটনায় প্রাণ হারান চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরী হাটের দাতারাম সড়কে তাদের ওপর হামলার ঘটনা  ঘটনা ঘটে। ঘটনাস্থলেই অপি দাশের মৃত্যু হয়। এরপর তামিম বিল্লা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সর্বশেষ বুধবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িত থাকায় আবসার উদ্দিন (১৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশপাশে সিসিটিভি ফুটেজে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ছুরিকাঘাতে অপিকে হত্যার পর আবসার নিজেও আহত হন। এরপর হাটাহাজারীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। ওই ক্লিনিক থেকে আবসারকে আটক করে পুলিশ।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ছুরিকাঘাতে অপি দাশ নিহত হয়েছিলেন। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় তামিমেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি