বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জামায়াত-এনসিপিকে গুরুত্ব দিয়ে সরকার অন্য দলের সঙ্গে প্রতারণা করেছে: নুর

ডেস্ক রিপোর্ট / ১১৭ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

128

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, সেজন্য ড. ইউনূসকে সমালোচনা করা হয়, কারণ আজ তিনি ৩টি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন। যেখানে গণঅধিকার বি ও সি ক্যাটাগরি হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

নুর বলেন, বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে। কিন্তু জামায়াত ও এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা তিনটা দল হিসেবে প্রতিষ্ঠা করে। এটা কি তিনি করতে পারেন? বরং ড. ইউনূসকে যখন শেখ হাসিনা বিচারের নামে হেনস্তা করেছিলেন, আমরা এটার প্রতিবাদ করেছিলাম। আন্দোলনে কি জুনায়েদ সাকি আমাদের অবদান কম আছে?

অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে হীন উদ্দেশ্য ও স্বার্থের জন্য নতুন করে একটা রাজনৈতিক বিভাজন কিংবা সংকটের দিকে দেশকে ঠেলে না দিতে দেয়।

নুর আরও বলেন, জাতীয় নির্বাচন জানুয়ারি মাসেই হওয়া উচিত। নির্বাচন যত বিলম্ব হবে, তত বিচার ও সংস্কার নিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে।

এ সময় উদ্দেশ্যমূলকভাবে সংস্কারকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি