বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট / ১৪৫ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

111

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না বলেও জানিয়েছেন তিনি। 

 

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

নির্বাচনী জোট নিয়ে তিনি বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করব না।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংরাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান।

কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনও পেরে উঠছি না।

শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এলেন।

জানা গেছে, সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি