বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতকে হারানোয় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ডেস্ক নিউজ / ১১৮ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

133

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।

তাদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান তিনি।

তারেক রহমান পোস্টে লেখেন, ২২ বছর পর, আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি।

তিনি আরও লেখেন, আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেখানে প্রতিভা লালিত ও স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরও উচ্চে উড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি