বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতিতে ৪ বার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল: জামায়াত আমির

ডেস্ক নিউজ / ১২১ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

167

জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি হবে না বলে জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘অতীতে রাষ্ট্র শাসন করা কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না, দুর্নীতি করেনি। একটি দল দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়নও হয়েছে।’

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবার আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যের পক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজে বেলা সাড়ে ৩টায় ১০ দলীয় জোটের আরেকটি সমাবেশ হয়। ওই সমাবেশে জামায়াত আমির বলেন, ‘যারা বড় গলায় কথা বলেন, তাদের হাতেই মা-বোনেরা বেশি নির্যাতিত হন। সাধু সাবধান, আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। নইলে ভেতরের সবকিছু প্রকাশ করে দেব। কথা দিচ্ছি, আমরা মা-বোনদের মর্যাদার সঙ্গে ঘরে, চলাচলে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব।’

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে লাগালাগি, খোঁচাখুঁচি পছন্দ করি না। কিন্তু আমাদের খোঁচা দিলে, খোঁচা ফিরিয়ে দেওয়া আমাদের ওপর ওয়াজিব। এ কাজ করতে আমাদের বাধ্য করবেন না।’ এ সময় তিনি সিরাজগঞ্জে গুঁড়া দুধের কারখানা স্থাপন এবং তাঁতশিল্পসহ সব শিল্পকারখানা আবার চালু করার প্রতিশ্রুতি দেন।

জামায়াত আমির বলেন, ‘জামায়াত সাড়ে তিন কোটি মানুষের সংগঠন। তবু আমাদের নামে কোনো অভিযোগ নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি