বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অ্যাকাউন্ট হ্যাক করে সম্মানহানির চেষ্টা ব্যর্থ—আরও উজ্জ্বল হয়েছে আমীরে জামায়াতের ব্যক্তিত্ব” : ডা. মোবারক হোসেন

রিপোর্টার নাম ঃ / ১৩২ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

168



‎“অ্যাকাউন্ট হ্যাক করে সম্মানহানির চেষ্টা ব্যর্থ—আরও উজ্জ্বল হয়েছে আমীরে জামায়াতের ব্যক্তিত্ব” : ডা. মোবারক হোসেন


‎নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-১৫ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে এক শান্তিপূর্ণ নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর সন্ধ্যা সোয়া ৬টায় শেওড়াপাড়ার বিন্দুবৃত্ত গলির সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে জামতলা বাজার, সূর্য শিশির, জামতলা, ঝিলপাড় পাকার মাথাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. মোবারক হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎ডা. মোবারক হোসেন বলেন,“যারা ভেবেছিল অপপ্রচার ও হ্যাকিংয়ের মাধ্যমে তাঁর মর্যাদা নষ্ট করবে, তারা ভুল করেছে। বরং এসব ঘটনার পর আমীরে জামায়াতের ব্যক্তিত্ব আরও উন্নত হয়েছে, আরও দৃঢ় হয়েছে। দেশের মানুষ এখন আরও স্পষ্টভাবে বুঝতে পারছে—কে ন্যায় ও ইনসাফের পক্ষে, আর কে ষড়যন্ত্রের পথে।”

‎মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ এবং সকল পেশা-শ্রেণীর মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে—যেই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না।”

‎এ সময় ব্যারিস্টার আবু বকর সিদ্দিক বলেন,
‎“আগামীর নতুন বাংলাদেশ যিনি নেতৃত্ব দিবেন, তিনি হলেন ডা. শফিকুর রহমান।”

‎তিনি আরও বলেন,“মিরপুর-কাফরুলসহ ঢাকা-১৫ আসনের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। আমরা সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলতে চাই—জনগণ নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটারদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবে, ইনশাআল্লাহ।”

‎গণসংযোগ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. মোবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ব্যারিস্টার আবু বকর সিদ্দিক, থানা আমীর আব্দুল মতিন খান এবং থানা সেক্রেটারি মাওলানা আতিক হাসান রায়হান।

‎অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম, আমিনুর রহমান আমান, মু’তাসিম বিল্লাহ, আবুল হাশেম, মাওলানা সাইফুল ইসলামসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎মিছিল ও গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন নির্বাচনী স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

‎কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি