বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃসারাদেশে মহিলা জামায়াত কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও ঢাকা ১৫ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ১৫ আসন মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে, মিছিলটি
ঢাকা মীরপুর ১০ নম্বর গোলচত্তর ফলপট্টি থেকে শুরু হয়ে মীরপুর রোড হয়ে দশ নম্বর স্বাধীনতা চত্বর হয়ে শেনপাড়া পর্বতা হয়ে কাজীপাড়া গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।
মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলাগণ।
উক্ত মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ইরানী আক্তার কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী,মুহতারামা সালমা সুলতানা কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য,আমেনা বেগম সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী,আকলিমা ফেরদৌসী কেন্দ্রীয় মজলিশে শুরা কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তর,জলি ইয়াসমিন, সহকারী সেক্রেটারি ঢাকা মহানগরী উত্তর,
নেতৃবৃন্দ বলেন সারাদেশে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,জামায়াত নেত্রী বলেন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদের মা-বোনদের উপর হামলা করে তাদের দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে,দাঁড়ীপাল্লার গনজোয়ারে তাদের মাথা খারাপ হয়ে গেছে,নেতৃবৃন্দ বলেন আগামী ১২ তারিখ গনভোটে আপনারা হ্যাঁ ভোট দিবেন এবং মানবিকও ইনসাফের বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোটপ্রার্থী আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে আমরা সকল অন্যায় ও নির্যাতনের জাবাব দিবো ইনশাআল্লাহ।