বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত :-

রিপোর্টার নাম ঃ / ১৪১ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

180

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত :-

খবর প্রতিদিন প্রতিবেদন ঃ
অদ্য ২১ শে ফেব্রুয়ারী সকাল ১০ টায় একটি অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর এর উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এইচ এম আতিকুর রহমান এর সভাপতিত্বে ও মহানগরী কার্যনির্বাহী কমিটি সদস্য জনাব মো. মাহবুব আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি বিশিষ্ট শ্রমিক নেতা মাওলানা আ ন ম শামসুল ইসলাম। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তুরাগ দক্ষিণ থানা সভাপতি জনাব মো. মন্জুরুল আলম। বক্তব্য পেশ করেন – উত্তরা পশ্চিম থানা সভাপতি মাওলানা মো. নাজমুল আহসান, উত্তরা মডেল থানা সভাপতি জনাব মো. আবু হানিফ।

প্রধান অতিথি বলেন আমাদের একজন ভাষা সৈনিক ছিল অধ্যাপক গোলাম আযম। এই আন্দোলন করতে গিয়ে ২ বার কারাবরণ করতে হয়েছিল । এমন এক বীর ভাষা সৈনিক কে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল। তিনি আরো বলেন – ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতা সংগ্রামের সুচনা হয়েছিল। তিনি তার আলোচনায় ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।
প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে ভাষা আন্দোলনের শহীদসহ সকল শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি সহ উপস্থিত সকলকে প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা পেশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি