বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
*মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত*
খবর প্রতিদিন প্রতিবেদন ঃ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত *ডা. শফিকুর রহমান এমপি* । প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান *ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম* ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি’র পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসীম উদ্দীন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, এডভোকেট এস.এম কামাল উদ্দিন, শেখ শরীফ উদ্দিন আহমদ, ড. মোবারক হোসেন, সৈয়দ সিরাজুল হক, মাওলানা শরীফুল ইসলাম, ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক হাজী হাফেজ এনায়েত উল্লাহ সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।