বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘আ.লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ’, ফজলুর রহমান কি আসলেই এমনটি বলেছেন?

ডেস্ক নিউজ / ৮৪ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

122

‘আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ’— শিরোনামে একটি ফটোকার্ড বিভিন্ন প্লাটফর্মে সম্প্রতি প্রচার করা হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের ছবিসহ তার বক্তব্য বলে ফটোকার্ডটি চালিয়ে দেওয়া হয়েছে।

এ প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ২৫ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ২ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় একশ বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে জাতিসংঘের পদক্ষেপ বিষয়ে মো. ফজলুর রহমান এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়ে সংসদ সদস্য মো. ফজলুর রহমান কোনো মন্তব্য করলে কিংবা এ বিষয়ে জাতিসংঘ কোনো পদক্ষেপ গ্রহণ করলে এ নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যমেও গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

সুতরাং মো. ফজলুর রহমান ‘আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি