মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

Headline :
উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘এক দফা’ কোনো নেতার একক ঘোষণা নয়, এটি জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে লাল কার্ড দেখনো হবে

ডেস্ক নিউজ / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

191

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকার টিকে থাকতে পারবে না। রায় বাস্তবায়ন না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি অভিযোগ করেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যকে তিনি ‘হাওয়া ভবনের মন্ত্রী’ বলেও মন্তব্য করেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসন ও আবাসন সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।

ভারতের নাগরিকত্ব ইস্যু ঘিরে নতুন মানবিক সংকট তৈরি হতে পারে দাবি করে সীমান্তবর্তী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবির টহল বৃদ্ধি এবং বাহিনীর সদস্যদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।

তিস্তার পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, আমরা তিস্তার পানি চাই, যেকোনো মূল্যে চাই। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধও হতে পারে। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না।

তিনি আরও বলেন, বাংলাদেশের পানির প্রশ্নে কোনো দল নেই, একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি। সীমান্তে ভারতীয় বাহিনীর নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিও জানান তিনি।

পরে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এনসিপির এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি