বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের চাহিদা নিয়ে আশঙ্কা, দাম বাড়তে পারে আরও: জেপি মরগান

ডেস্ক নিউজ / ৮২ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

121

স্বর্ণের প্রধান প্রধান খাত থেকে চাহিদা প্রত্যাশার তুলনায় দুর্বল থাকতে পারে বলে মনে করছে বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থা জেপি মরগান। এ কারণে ব্যাংকটি চলতি বছরের স্বর্ণের দামের পূর্বাভাস কমিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদন অনযায়ী, তাদের মতে, তৃতীয় প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে ৪ হাজার ৫০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

জেপি মরগান আরও জানিয়েছে, তাদের এই পূর্বাভাসের ঝুঁকি নিম্নমুখী হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ গ্রীষ্মের বাকি সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য ইতিবাচক এলে মার্কিন ফেডারেল রিজার্ভ নির্ধারিত সময়ের আগেই সুদের হার বাড়াতে পারে।

এর আগে গত ৯ জুন জেপি মরগান পূর্বাভাস দিয়েছিল, বছর শেষ নাগাদ স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে।

এদিকে, গত শুক্রবার (৩ জুলাই) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৪ দশমিক ২১ ডলারে দাঁড়িয়েছে, যা ২৩ জুনের পর সর্বোচ্চ। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বুলিয়নের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

ব্যাংকটির মতে, উচ্চ সুদের হার অলাভজনক মূল্যবান ধাতুর ওপর চাপ সৃষ্টি করবে। কারণ এ সময় বিনিয়োগকারীরা বেশি মুনাফা পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন।

তবে দীর্ঘমেয়াদে স্বর্ণ নিয়ে আশাবাদী অবস্থান বজায় রেখেছে জেপি মরগান। ব্যাংকটির মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয় এবং প্রকৃত চাহিদা শক্তিশালী থাকায় ২০২৭ সালে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

রুপার বাজার নিয়েও ইতিবাচক পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। তাদের মতে, বাজার গত বছরের কঠিন পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে এবং স্বর্ণ-রুপার মূল্য অনুপাত স্বাভাবিক হবে। ফলে পূর্বাভাস মেয়াদে রুপার গড় দাম প্রতি আউন্স ৬০ থেকে ৬৫ ডলারের মধ্যে থাকতে পারে।

প্ল্যাটিনামের ক্ষেত্রেও মূল্য বৃদ্ধির সম্ভাবনা দেখছে জেপি মরগ্যান। দক্ষিণ আফ্রিকার সরবরাহসংক্রান্ত মৌলিক কারণগুলোর সমর্থনে ২০২৬ সালের শেষ নাগাদ প্ল্যাটিনামের গড় দাম প্রতি আউন্স প্রায় ১ হাজার ৮০০ ডলার এবং ২০২৭ সালের শেষ নাগাদ তা বেড়ে প্রায় ১ হাজার ৯৫০ ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ প্যালাডিয়ামের দাম প্রতি আউন্স ১ হাজার ৩৫০ ডলারে পৌঁছাবে। ২০২৭ সালে এর গড় দাম প্রতি আউন্স প্রায় ১ হাজার ৩০০ ডলার থাকতে পারে, যা মূল্যবান ধাতুর বাজারে সার্বিক দুর্বলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি