বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৪ জুলাই মুক্তি পাচ্ছে না সৌরভ ফারসী অভিনীত ‘স্নেহের বন্ধন’

রিপোর্টার নাম ঃ / ২১৮ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

255

বিনোদন ডেস্ক:
আগামী ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও আপাতত মুক্তি পাচ্ছে না সৌরভ ফারসী ও আঁখি চৌধুরী অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’। নির্মাতা কামরুজ্জামান জানিয়েছেন, দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে চলচ্চিত্রটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন সৌরভ ফারসী ও আঁখি চৌধুরী। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌরভ। তার বিশ্বাস, দর্শক ছবিটি হলে গিয়ে উপভোগ করবেন।

নিজের অভিনয়জীবনের শুরু প্রসঙ্গে সৌরভ ফারসী বলেন,
“আমার অভিনয়জীবনের যাত্রা শুরু হয় ২০১৬ সালে ‘তিন গোয়েন্দা’ ধারাবাহিক নাটকের মাধ্যমে। এরপর আরটিভিতে প্রচারিত আরেকটি ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ পাই। শুরুর দিকে নানা তিক্ত অভিজ্ঞতার কারণে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলাম। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসাই আমাকে বারবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।”

টেলিভিশন নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র এবং মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করেছেন তিনি। সৌরভ জানান, ইতোমধ্যে তিনি দুই শতাধিক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন এবং দেশের অধিকাংশ জনপ্রিয় শিল্পীর গানে অংশ নিয়েছেন।

বড় পর্দায় তার অভিষেক ঘটে ২০২২ সালের ২৬ আগস্ট মুক্তিপ্রাপ্ত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘আশীর্বাদ’-এর মাধ্যমে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন লাবণ্য লিসা।

এরপর একে একে তিনি অভিনয় করেছেন এইচ. আর. হাবিব পরিচালিত ‘জলকিরণ’, নির্মাণাধীন ‘আমার সাধের ময়না’ (মির্জা সাখাওয়াৎ হোসেনের তত্ত্বাবধানে), এইচ. এম. শাহাবুদ্দিন পরিচালিত ‘সর্বনাশা পদ্মা’ এবং ইভান মল্লিক পরিচালিত ‘একফোটা অশ্রু’-সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে।

বর্তমানে সৌরভ ফারসীর হাতে প্রায় ডজনখানেক চলচ্চিত্রের কাজ রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন,
“এখন আমার পুরো মনোযোগ শুধুমাত্র চলচ্চিত্রকে ঘিরে। তবে ভালো এবং মানসম্মত কোনো বিজ্ঞাপনের প্রস্তাব পেলে অবশ্যই কাজ করবো। আপাতত আমার অভিনয়জীবনের সব পরিকল্পনা ও স্বপ্ন সিনেমাকেই কেন্দ্র করে।”

নতুন প্রজন্মের সম্ভাবনাময় এই অভিনেতা ধারাবাহিকভাবে চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। মুক্তি পিছিয়ে গেলেও ‘স্নেহের বন্ধন’ নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা রয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি