বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধারে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক নিউজ / ৮৬ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

129

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতেও বলা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিকুল ইসলাম মিজান। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে হাসপাতালের বেদখল হওয়া জমি ৩০ দিনের মধ্যে উদ্ধার করে বুঝিয়ে দিতে এবং নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘হাসপাতালের ৩০ একর জমিই হাতছাড়া!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে তথ্য জানতে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়।

জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের নামে মোট ৩২ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে প্রায় ৮ একর জমিতে সাততলা মূল হাসপাতাল ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার, মসজিদ ও পানির পাম্প রয়েছে। বাকি জমিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা নির্মিত হলেও সেসবের অনুকূলে জমি বরাদ্দের প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি।

এ ছাড়া অবশিষ্ট খালি জমির একটি বড় অংশ বহিরাগতদের দখলে চলে গেছে। সেখানে অবৈধভাবে কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকানপাট, কাঁচাবাজার, বরফকল, রিকশা ও অটোরিকশার গ্যারেজসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।

পরে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে পপার্স লিগ্যাল এইড ফাউন্ডেশনের পক্ষ থেকে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়। তারই শুনানি শেষে আদালত বেদখল জমি উদ্ধার করে ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি