বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত
ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : মিজানুর রহমান, (রিপোর্টার)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের দোতলা থেকে নিচে পরে বাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও চারজন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। তারা হলেন করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ। হতাহতদের সবাইকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের এক দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে।
নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান ও ল্যান্স কর্পোরাল জুবাইদুল।
আহতদের মধ্যে কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে জানা যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমান বাহিনীর সদস্য। আরো কয়েকজন আহত হয়েছেন।