বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে বাঁচতে সরকারের কাছে আকুতি গাজীপুরের হাজী হোসেন পাইকারী মার্কেটের ব্যবসায়ী সমিতির।

রিপোর্টার নাম ঃ / ২০৯ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

249

ষ্টাফ রিপোর্টার : আজ রবিবার মধ্যাহ্নে ২ আগষ্ট সুপ্রিম কোর্ট ল’ রিপোর্টার্স ফোরামের অফিসে আয়োজিত সংবাদ সন্মেলনে গাজীপুর হাজী হোসেন পাইকারী মার্কেট (পশ্চিম দিকের) এর ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবুল কালাম আজাদ এ আকুতি জানান। মার্কেটের সভাপতির অভিযোগ পার্শ্ববর্তী হোসেন আলী মার্কেট (পূর্ব দিকের) এর মালিক ডাঃ মোশাররেফা মোহাম্মদ (রীম) তাঁর স্বামী এক যুগ্ম জেলা ও দায়েরা জর্জ(পূর্বে ঢাকায় ও বর্তমানে লালমনিরহাটে কর্মরত) এর অবৈধ প্রভাব খাটিয়ে আমাদের মার্কেট টি দখল করার উদ্যেশ্যই যত হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সভাপতি বলেন – বৈধ কাগজপত্র ও চুক্তির ভিত্তিতে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছি। আমেরিকান প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আমাদের মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মজিবর কে অবিরত মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে ও ভূয়া মামলা দিয়ে ২৭ মাস কারারুদ্ধ করে রাখেন। ঘটনার এখানেই শেষ নয়, মার্কেট মালিক সহ দোকানদারদের বিরুদ্ধে ও যথারীতি মিথ্যা মামলা দেওয়া শুরু করেন। এখানে উল্লেখ্য চট্টগ্রামের মানব পাচার মামলা নং ১৪/২০১৯ , গাজীপুর ম্যাজিস্ট্রেট কোর্ট ১৮৭/২০১৮, ব্রাহ্মনবাড়িয়া জেলা মামলা নং ৩৪/২০১৯ এরকম ডজেন খানেক মামলা দায়ের করেন। যেখানে শিশু পাচার, মানবপাচার এমনকি ধর্ষণের ভূয়া মামলা ও রয়েছে। যার কারণে আমাদের ষাটোর্ধ্ব বয়সে এসে ও আমরা সামাজিক ভাবে ও হেয় প্রতিপন্ন হচ্ছি। আইনী পদক্ষেপ হিসেবে আমরা ১৩/৭/২৬ তারিখ আইন সচিব, ২২/৭/২৬ তারিখ রেজিস্ট্রার সুপ্রিম কোর্ট, ১৩/৭/২০২৬ মাননীয় আইনমন্ত্রী ও একই তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ জানানো হয়েছে। আজকে আমরা এ সংবাদ সন্মেলনের মাধ্যমে সরকারের নিকট মিনতি জানাচ্ছি আইনের রক্ষক’রা যেন ভক্ষকে পরিণত না হন, একজন আইনের লোক কিভাবে মার্কেটে শ্বশরীলে এসে দখল করতে চাওয়া লোকের পক্ষে হুমকি দিয়ে যান(ভিডিও ও স্ক্রিন শর্ট সংরক্ষিত আছে)। যুগ্ন জেলা জর্জের এহেন কর্মকাণ্ডে বিচার ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থাহীনতা তৈরী হচ্ছে। আমরা আশু আমাদের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে হয়রানি মুক্ত করার জন্য নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের সহায়তা কামনা করছি। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন: সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সহ সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক নাছির খানসহ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি