বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিয়াম হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানার সামনে মানববন্ধন

ডেস্ক নিউজ / ৮০ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

114

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে থানার সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে নিহতের স্বজন, বন্ধু ও এলাকাবাসী অংশ নেন।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে কর্মসূচি শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সিয়ামের মা লাকী আক্তার, মামা রাজিব, বন্ধু জিসানসহ স্থানীয়রা। বক্তারা বলেন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে, মামলার প্রধান আসামি মতিনকে সোমবার বিকেলে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। পরে তাকে আড়াইহাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ মামলায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত শনিবার রাতে মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সিয়ামের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই হামলায় দেলোয়ার হোসেন ও খাদিজা বেগমও আহত হন।

এ ঘটনায় নিহতের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি