বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

Headline :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ জন নিহত উত্তরায় পিস্তল ঠেকিয়ে দিনেদুপুরে চিন্তাইয়ের ঘটনা ঘটেছে ঃ চট্টগ্রামে ৩০ কোটি টাকার সম্পত্তি ২০ লাখ টাকায় নিলাম: উচ্ছেদ ও দখল নিয়ে গুরুতর অভিযোগ যেকোনো আন্দোলন-সংগ্রামে সফলতায় শ্রমিকদের ভূমিকা অনস্বীকার্য: কবির আহমেদ আশুলিয়ায় ১০ হাজার টাকার জন্য ভ্যানচালককে হত্যা: মূল ঘাতকসহ গ্রেফতার- ২ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নেন উপদেষ্টারা লিভার ভালো রাখতে মদপানসহ যে অভ্যাসগুলো ছাড়তে হবে শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়: হাসান আত্মঘাতী বোমা হামলায় মেসিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টার নাম ঃ / ১৩৩ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

248

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার, মো. মোরসালিন, এবং খান জামাল-এর নাম ও ছবি ব্যবহার করে যে বক্তব্য ও অভিযোগ প্রকাশ করা হয়েছে, তার প্রতি আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকাশিত লেখায় আমার বিরুদ্ধে যেসব অভিযোগ ও মন্তব্য করা হয়েছে, সেগুলো আমার মতে একপাক্ষিক, বিভ্রান্তিকর এবং যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন ছাড়াই প্রকাশ করা হয়েছে। এ ধরনের প্রচারণা আমার ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও সুনাম ক্ষুণ্ন করার আশঙ্কা সৃষ্টি করেছে।

আমি, মো. মোরসালিন, এবং খান জামাল দীর্ঘদিন ধরে দক্ষিণখান ইউনিয়ন ছাত্রদল ও উত্তরা পূর্ব থানা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমরা বিভিন্ন সময় মামলা, হয়রানি ও কারাবাসের মতো কঠিন পরিস্থিতিরও সম্মুখীন হয়েছি।

আমি সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানাই, কোনো ব্যক্তি সম্পর্কে অভিযোগ বা তথ্য প্রকাশের আগে অবশ্যই নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করবেন। একই সঙ্গে, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করবে—এটাই আমার প্রত্যাশা।

জনসাধারণের প্রতি আমার অনুরোধ, যাচাইবিহীন, বিভ্রান্তিকর বা একপাক্ষিক কোনো তথ্য প্রচার কিংবা বিশ্বাস করা থেকে বিরত থাকুন।

প্রতিবাদকারী
মো. মোরসালিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইভ টিভি